বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

একটি ভেড়ার দাম ২ লাখ ৪০ হাজার ডলার!

অনলাইন ডেস্ক  অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একটি ভেড়া বিক্রি হয়েছে ২ লাখ ৪০ হাজার ডলার বা দুই কোটি টাকারও বেশি মূল্যে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেড়াটি কিনেছে ‘এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট’। খবর নিউইয়র্ক পেস্টের।

এ বছর বিশ্বের সবচেয়ে দামি ভেড়ার খেতাবও জিতে নিয়েছে প্রাণীটি।

অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস এবং পশমের চাহিদা বিপুল। বিশেষ করে মাংসের জন্য সাদা ভেড়ার চাহিদা দিন দিন বাড়ছে। আর সেইসঙ্গে দাম বাড়তে শুরু করেছে এই ভেড়ার।

ভেড়া বিক্রেতা গ্রাহাম গিলমোর জানিয়েছেন, তার ভেড়ার দাম কোটি টাকা ছাড়াবে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

তিনি যে ভেড়াটি বিক্রি করেছেন সেটি একটি বিশেষ প্রজাতির ভেড়া। এদের গা খুব বেশি লোমশ হয়না। শুধু মাংসের জন্যই এই ভেড়া প্রতিপালন করা হয়। খুব দ্রুত বড় হয় এই ভেড়া।

অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংসের চাহিদা বিপুল, তাই হালকা পশমের এই ভেড়ারও চাহিদা বাড়তে শুরু করেছে।

গ্রাহাম তার ভেড়াটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। বাজারে সেই ভেড়া কেনার জন্য বেশ কয়েক জন গ্রাহক হাজির হয়েছিলেন। তাদের মধ্যে ‘এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট’-এর চার জন সদস্য দু’কোটি টাকার বিনিময়ে সেই ভেড়া কিনে নেন।

গত বছর স্কটল্যান্ডে একটি ভেড়া বিক্রি হয়েছিল সাড়ে তিন কোটি টাকায়। সেটি টেক্সেল প্রজাতির ভেড়া ছিল। ভেড়াটির নাম ছিল ‘ডাবল ডায়মন্ড’। ২০২১ সালের সবচেয়ে দামি ভেড়ার খেতাব জিতেছিল প্রাণীটি।