সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভেনিজুয়েলায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  ভারি বৃষ্টির পর পর্বতগুলো থেকে বড় বড় গাছের গুঁড়ি ও আবর্জনা নদী দিয়ে নেমে এসে তেখেরিয়াস শহরকে লণ্ডভণ্ড করে দেয়।

ভেনিজুয়েলার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর পাঁচটি ছোট নদীতে দেখা দেওয়া আকস্মিক বন্যা। খবর রয়টার্সের।

টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫২ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

ভারি বৃষ্টির পর শনিবার সন্ধ্যায় আশপাশের পর্বতগুলো থেকে বড় বড় গাছের গুঁড়ি ও আবর্জনা নদীগুলো দিয়ে নেমে এসে লাস তেখেরিয়াস শহরকে লণ্ডভণ্ড করে দেয়।

এলাকাটি রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

দেশটি কর্মকর্তারা জানান, মাত্র ৮ ঘণ্টার মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট আকস্মিক বন্যায় তেখেরিয়াস এলাকার পানি সরবরাহের পাম্পগুলো ভেসে গেছে।

তারা আরও জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাদা ও পাথরের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সামরিক বাহিনী ও উদ্ধারকারীরা জীবিতদের খোঁজে নদীর তীরগুলোতে তল্লাশি চালাচ্ছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটে বলেছেন, তিনি ওই অঞ্চলকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে চিহ্নিত করে তিন দিনের শোক ঘোষণা করেছেন।