বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

জন্মের পর পরই দেওয়া হবে এনআইডি

ডেস্করিপোর্ট  জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনে জন্মের পর পরই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিধান রাখা হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরে বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জন্মের পর পরই এখন সব নাগরিক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ইচ্ছা করলে এনআইডি থেকে তথ্য নিয়ে ভোটের কাজ পরিচালনা করতে পারবে।

এতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাচ্ছে। তবে নতুন আইন পাসের আগ পর্যন্ত নির্বাচন কমিশনই (ইসি) জাতীয় পরিচয়পত্রের কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আগের আইনে ৩২টি ধারা রয়েছে। নতুন আইনে সেটি থেকে কমিয়ে ১৫টি করা হয়েছে। নতুন আইনটি আগের আইনের কাছাকাছি রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে আইনটি পর্যালোচনা করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।