বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৯:৪৯
শিরোনাম :
দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ডেস্করিপোর্ট  বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন দিয়েছেন রিপা বেগম (২৩) নামে এক গৃহবধূ।

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালের চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে চার সন্তানের জন্ম দেন এই নারী।

রিপা বেগম জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। চার সন্তানের মধ্যে একটি ছেলে আর বাকি তিনটি মেয়ে শিশু। সোমবার বিকালে প্রসবব্যথা উঠলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন।

প্রথমে তার স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। স্বাভাবিকভাবে তিনি একটি শিশু প্রসব করেন। এরপর আর প্রসব বেদনা ওঠেনি। পরে সিজারিয়ান করে অন্য তিনটি শিশুকে প্রসব করানো হয়।

এ বিষয়ে চিকিৎসক শারমিন সুলতানা বলেন, এই প্রসূতি অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে অন্তঃসত্ত্বা অবস্থায় তার করোনা পজিটিভ হয়েছিল। পজিটিভ হওয়ার পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি। আল্লাহর রহমতে তিনি করোনা নেগেটিভ হন। পরে নিয়মিত চিকিৎসা চালিয়ে যান। রোগীর পরিবারের সদস্য আমার কথা শুনেছেন। তিনি আগেই প্রসবের জন্য ফিট ছিলেন। শিশুগুলো সুস্থ আছেন।

এ বিষয়ে চার নবজাতকের বাবা সাগর আলী জানান, আমি দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। আমি কৃষিকাজ করি। পরে গত দুই বছর আগে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হন। প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এখন চারটি বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল। আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন।