শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইউক্রেনে ফের রাশিয়ার মিসাইল হামলা

অনলাইন ডেস্ক  ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে জানিয়েছে, মঙ্গলবার সকালে ফের মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা।

ফেসবুকে তারা লিখেছে, শত্রুরা উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র দিয়ে হামলা অব্যাহত রেখেছে।

রাশিয়া মঙ্গলবার কিয়েভ ও লভিভে মিসাইল ছুড়েছে।

ইউক্রেন জানিয়েছে, সকাল ৭টার দিকে রাশিয়ার দুটি বিমান থেকে মিসাইলগুলো ছোড়া হয়েছে। তারা দাবি করেছে, চারটি মিসাইল ভূপাতিত করেছে তারা।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সকালে হামলার আগাম সতর্কতা সংকেত (সাইরেন) বেজে ওঠে। টেলিগ্রামে একটি পোস্টে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।

কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, একটি বিভাগে একটি মিসাইল ভূপাতিত করা হয়েছে।

কামেলতোনস্কি বিভাগের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি বলেছেন, কামেলতোনস্কিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি দাবি করেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে।

ভিনিস্তিয়া অঞ্চলের গভর্নর সের্গেই বোরজোভ টেলিগ্রামে বলেছেন, এখানে আঘাত হানা হয়েছে।

এর আগে সোমবার ইউক্রেনজুড়ে সিরিজ মিসাইল হামলা চালায় রুশ সেনারা। সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবারের হামলায় ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

লভিভের গভর্নর জানিয়েছেন মঙ্গলবার জ্বালানি অবকাঠামোর ওপর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানকার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।