শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৬:২২
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

ইয়াবা দিয়ে ভগ্নিপতিকে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেফতার

ডেস্করিপোর্ট  ইয়াবা দিয়ে ভগ্নিপতিকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা খেয়েছেন এক যুবক। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রনি গাজীপুর জেলার মো. লাল মিয়া হাওলাদারের ছেলে। এ সময় ৯০ পিস ইয়াবাও উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা যায়, অভিযুক্ত রনি এসব ইয়াবা মো. আবদুল কাদের নামে এক ব্যক্তির মোটরসাইকেলে রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। রনি ও আবদুল কাদের সম্পর্কে শালা-দুলাভাই।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রনিকে জিজ্ঞাসাবাদের সময় কাদের তাকে নিজের শ্যালক বলে পরিচয় দেন এবং তাদের সঙ্গে পারিবারিক সমস্যা আছে বলে দাবি করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রনি স্বীকার করেন, ভগ্নিপতি আব্দুল কাদেরকে ফাঁসাতে তিনি নিজেই এসব ইয়াবা মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখেন এবং সোর্স পরিচয়ে পুলিশকে ফোন দেন। মূলত রনির বোনের সঙ্গে তার দুলাভাইয়ের পারিবারিক সমস্যা চলছিল। তাই দুলাভাইকে ‘শিক্ষা’ দিতে তিনি এ পরিকল্পনা করেন।

এ ঘটনায় রনির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ মহসীন।