শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৭:২০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

আইজিপি’র র‍্যাংক ব্যাজে অলংকৃত করায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

ডেস্করিপোর্ট  আইজিপি’র র‍্যাংক ব্যাজে অলংকৃত করায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পরলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গণভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ প্রধানকে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে র‍্যাংক ব্যাজে অলংকৃত করার কারণে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ও জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গত ২২ সেপ্টেম্বর, ২০২২ পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার এবং তিনি ৩০ সেপ্টেম্বর পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এর আগে ২০২০ সালের ৮ এপ্রিল তিনি র‌্যাব ডিজি হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন আবদুল্লাহ আল-মামুন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও একবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন। তাছাড়াও গত বছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার।

১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহেলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল-মামুন।

এছাড়াও র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ সহ সরকারের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।