শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৪০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বরিশালে জেলেদের হামলায় পুলিশসহ আহত ২০

ডেস্করিপোর্ট  মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে বরিশালের হিজলায় হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ২০ জন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, তার নেতৃত্বে ১৬ পুলিশ সদস্যসহ মোট ২০ জনের একটি অভিযানিক দল ট্রলার ও স্পিডবোট নিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোরে খালিশপুরসংলগ্ন মেঘনা নদীতে যান। সেখানে ইলিশ আহরণকারী জেলেদের কাছাকাছি যাওয়া মাত্র অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, আকস্মিক জেলেদের ট্রলার থেকে বাঁশ দিয়ে আমাদের অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়। এ সময় আরও অনেক নৌকা নিয়ে জেলেরা আমাদের দিকে ছুটে আসে। তখন পরিস্থিত শান্ত করতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। তবে তার আগেই আকস্মিক হামলায় আমরা ২০ জন সবাই কমবেশি আহত হই। আর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় থানা পুলিশের কনেস্টবল মাহফুজ।

তিনি বলেন, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্পিডবোটের সহায়তায় ধাওয়া দিয়ে হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করা হয়। হামলার ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা জানান, এ ঘটনায় ৯ জন আটক রয়েছেন, বাকিদের আটকের চেষ্টা চলছে।