শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

সিরিয়ায় সেনাবাহিনীর বাসে বিস্ফোরণ, নিহত ১৮

অনলাইন ডেস্ক  সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গ্রামে সামরিক বাহিনীর বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১৮ সেনা নিহত ও ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার হামলাটি চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েক মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রের বাইরে এটি সিরিয়ার সরকারি সেনাদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।

দামাস্কের আশপাশের গ্রামাঞ্চলসহ সিরিয়ায় বাসে হামলা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার কর্তৃপক্ষও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণটিতে ১৭ সেনা নিহত হয়েছেন।

ফেব্রুয়ারিতে একই ধরনের আরেকটি বিস্ফোরণে সিরিয়ার সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছিল।

প্রায় এক দশক ধরে চলা যুদ্ধ-সংঘাতে সিরিয়ায় কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং দেশটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়েছে।