শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫৬
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

চারটি রুশ হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী

অনলাইন ডেস্ক  ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর চারটি হেলিকপ্টার মাত্র ১৮ মিনিটে ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বুধবার (১২ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেন বিমানবাহিনীর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ইউনিট জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫৮ মিনিটের মধ্যে রাশিয়ার চারটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেন বিমানবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কে-৫২ নামের একটি হেলিকপ্টার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করা অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। অন্যগুলো শত্রু লাইনের পেছনে বিধ্বস্ত হয়েছে। আরও দুইটি হেলিকপ্টারকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে। ফলে ভূপাতিত হওয়া হেলিকপ্টারের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

হেলিকপ্টারগুলো সম্ভবত দক্ষিণাঞ্চল দখলকারী রুশ সেনাদের সাহায্য করতে যাচ্ছিল। তখন তাদের গুলি করে ভূপাতিত করা হয়।

এদিকে, ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে ন্যাটো নেতৃত্বাধীন দেশগুলো। ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস এসব অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইউক্রেনকে টিকিয়ে রাখার স্বার্থে যা যা করা প্রয়োজন, তা তারা করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, তিনিও কিয়েভকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবেন।

নেদারল্যান্ডস জানিয়েছে, তারা ইউক্রেনকে ১ কোটি ৫০ লাখ ইউরো মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।