শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

জুরাইনে গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬

ডেস্করিপোর্ট  রাজধানীর কদমতলী থানার জুরাইনে গ্যাস লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে অগ্নিকাণ্ডে ‍ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কদমতলী থানার এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন- খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) মোহাম্মদ জুম্মন (১৯), আজিজুল হক (৬৫), আব্দুর রহমান (৬০)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জিহাদ নামের আরেকজনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (দক্ষিণ) প্রকৌশলী শবিউল আলম বলেন, জুরাইন কবরস্থানের পেছনের রাস্তায় মাটির নিচে গ্যাস লাইনে লিকেজ হলে শ্রমিকরা মেরামতের জন্য মাটি খোঁড়েন।

মাটি কেটে গর্ত করার স্থানে পাশের ড্রেনের পানি চলে আসে। পরে বিদ্যুতের আলোর ব্যবস্থা করে মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের জন্য লাইন দিতেই স্পার্ক হয়ে আগুন লেগে যায়।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, খলিলের শরীরের ৩০ শতাংশ এবং সিরাজুল ইসলামের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।