শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১০:৩৭
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

কলম্বিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২০ জন নিহত

অনলাইন ডেস্ক  কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গিয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্যান-আমেরিকান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

বাসটি বন্দরনগরী টুমাকো থেকে কলম্বিয়ার আরেক বন্দরনগরী কালীর দিকে যাচ্ছিল। মাঝপথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে তিন বছর বয়সি এক মেয়েশিশু এবং আট বছরের এক ছেলেশিশু রয়েছে।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, ঘনকুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ ৯ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।