শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৮
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

জেলা পরিষদ নির্বাচনের আগে-পরে ৭ দিন বৈধ অস্ত্র বহন করা যাবে না

ডেস্করিপোর্ট  জেলা পরিষদ নির্বাচনের আগে-পরে তিন দিন ও ভোটের দিনসহ মোট সাত দিন বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সহকারী সচিব মো. মাছুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদ (তিন পার্বত্য জেলা ব্যতীত) পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬-এর স্মারক মোতাবেক আর্মস অ্যাক্ট-১৮৭৮-এর ধারা ১৭ (ক) (১) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভোটের আগে তিন দিন ভোট গ্রহণের দিন এবং ভোটের পরে তিন দিনসহ মোট সাত দিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ আগ্নেয়াস্ত্রসহ চলাচল বা বহন বা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারদের এই আদেশের কপি পাঠানো হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশনের সচিব, পুলিশের আইজিপি, র‍্যাব প্রধানসহ বিভিন্ন রেঞ্জের প্রধানদের কাছেও এই কপির অনুলিপি দেওয়া হয়েছে।