বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১:২৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পদোন্নতি পেলেন ৬৯ এএসপি

ডেস্করিপোর্ট  বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৬৯ জন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে জননিরাপত্তা বিভাগে সরাসরি অথবা ইমেইলে যোগদানপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।

এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

তারা হলেন- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার বেগম তাপতুন নাসরীন, সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম জেসমিন বেগম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বেগম হামিদা পারভীন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে জননিরাপত্তা বিভাগ।