সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্যারিসের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ইউরোপের এই দেশটির তেল শোধনাগারগুলোতে উচ্চ মজুরির দাবিতে সপ্তাহব্যাপী ধর্মঘটের মধ্যে রোববার (১৬ অক্টোবর) রাজধানী প্যারিসের রাস্তায় নামেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কট্টর-বাম দল লা ফ্রান্স ইনসুমিস (ফ্রান্স আনবোড) এর নেতা জিন-লুক মেলেনচন রোববার এই বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী অ্যানি আর্নাক্সের সাথে মিছিল করেন। সেখান থেকে মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, রোববারের সমাবেশে ১ লাখ ৪০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে ফ্রান্সের পুলিশ আগে জানিয়েছিল যে অন্তত ৩০ হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করবে।

এদিকে ফ্রান্সের বাজেট মন্ত্রী গ্যাব্রিয়েল আটাল দাবি করেছেন বামপন্থি এই জোট (আনবোর্ড পার্টি) বর্তমান পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। ফ্রান্সের একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, রোববার যারা বিক্ষোভ করেছে তারা বর্তমান পরিস্থিতি কাজে লাগিয়ে দেশকে অবরুদ্ধ করতে চায়।