শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মিয়ানমারে কারাগারে বোমা বিস্ফোরণে নিহত ৮

অনলাইন ডেস্ক  মিয়ানমারের ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয়রা বিবিসি বার্মিজকে জানান, বুধবার সকালে দুটি পার্সেল বোমা কারাগারের প্রবেশ পথে বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিনজন কর্মী এবং পাঁচজন দর্শনার্থী নিহত হন।

ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। এখানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছে। যার মধ্যে রয়েছেন অনেকে রাজনৈতিক বন্দি।

এদিকে এখনো কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, বোমাগুলো কয়েদি পোস্ট রুমে বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত বোমা পরবর্তীতে সেই রুম থেকে উদ্ধার করা হয়। বোমাটি একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর ছিল।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, যে পাঁচজন দর্শনার্থী নিহত হয়েছেন তারা সবাই নারী। তারা জেলে বন্দি আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

ইনসেইন কারাগারটি অত্যাধিক নিরাপত্তাবেষ্টিত। এটি সাবেক রাজধানীর অদূরে অবস্থিত। শত বছরের পুরনো কারাগারটি কয়েদিদের প্রতি অমানবিক আচরণ এবং দুরবস্থার জন্য কুখ্যাত।