সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ক্যাপিটল হিলে দাঙ্গা: ট্রাম্পের সাবেক সহযোগীর জেল

অনলাইন ডেস্ক  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও তার উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ কার্ল নিকোলস। একইসঙ্গে ৬ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় কংগ্রেসের তদন্ত কমিটিকে অসহযোগিতার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। খবর বিবিসি, গার্ডিয়ানের।

স্টিভ ব্যানন ২০২১ সালের ৬ জানুয়ারির সহিংস ঘটনায় চলতি বছরের জুলাইয়ে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। এ সংক্রান্ত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য কিংবা নথি সরবরাহ করতে অস্বীকর করেছিলেন ব্যানন। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

রায়ের পর সাংবাদিকদের ব্যানন বলেন, আজকে বিচারকের রায়ের দিন ছিল। এর বিরুদ্ধে আপিল করা হবে।

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ে দেশটির ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন তাণ্ডব চালায়। এরপর ওই ঘটনায় দাঙ্গার তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ একটি কমিটি গঠন করে। কমিটির পক্ষ থেকেই স্টিভ ব্যাননকে সাক্ষ্য দিতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু ব্যানন তা উপেক্ষা করেন সেইসঙ্গে যেসব নথিপত্র চাওয়া হয় তা সরবরাহ করেননি।