শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

সাইবেরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

অনলাইন ডেস্ক  সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ইরকুতস্ক শহরে একটি দোতলা আবাসিক ভবনের ওপর রাশিয়ার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

রোববার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, যুদ্ধবিমানটি খাড়াভাবে ওই ভবনের ওপর আছড়ে পড়ে।

পরে সেখানে আগুন লেগে ধোঁয়া উঠতে থাকে। বিমানটি একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল। খবর আলজাজিরার।

ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কবজেভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, যে ভবনে যুদ্ধবিমানটি আছড়ে পড়েছে, সেটিতে দুই পরিবার বসবাস করত। তবে কেউ হতাহত হয়নি। আগুন নেভাতে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইরকুতস্ক রাশিয়ার একটি শিল্পকেন্দ্র। সেখানে ৬ লাখের বেশি মানুষের বসবাস। শহরটিতে রয়েছে একটি উড়োজাহাজ কারখানাও।

কারখানাটিতে সু-৩০ যুদ্ধবিমান নির্মাণ করা হয়। রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিও সু-৩০ মডেলের ছিল।

এক সপ্তাহের কম সময় আগে রাশিয়ার ইয়েইস্ক শহরে আরেকটি সু-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেটিও একটি বহুতল আবাসিক ভবনে আছড়ে পড়ে।

ওই ঘটনায় ১৫ জন নিহত হন। সু-৩৪ যুদ্ধবিমান সিরিয়া ও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।