বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

কৃত্রিম হাতের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা কারবার

ডেস্করিপোর্ট  কৃত্রিম হাতের আড়ালে অভিনব কায়দায় দেদারসে ইয়াবা বড়ির কারবার করে আসছিলেন রানা হাওলাদার (২৬) নামে এক যুবক।

পঙ্গুত্বের সুযোগ নিয়ে ইয়াবার কারবার চালিয়ে আসা এ যুবক শেষ পর্যন্ত ধরা পড়েছেন।

মঙ্গলবার রাতে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ।

বুধবার সকালে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের তথ্য জানানো হয়।

উপকমিশনার এইচএম আজিমুল হক বলেন, এটি একটি নতুন কৌশল। পঙ্গু লোকজন মানুষের কাছে সিমপ্যাথি পায়। রানা সেই সুযোগ কাজে লাগিয়েছেন।
গতকাল রাতে আমরা গোপন তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওমর আলী লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, বিভিন্ন বিনোদন এলাকায় ঘুরতে গিয়ে রানা মাদক বিক্রি করতেন। তিনি ইয়াবাগুলো কৃত্রিম হাতের কনুইয়ের ভেতরে অভিনব কায়দায় নীল রঙের ক্ষুদ্র প্যাকেটে লুকিয়ে রাখতেন। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে অনুসরণ করছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে রানা জানিয়েছেন, বিদ্যুৎস্পর্শ হয়ে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। পরে তার বাঁ হাতের সামনের অংশ কেটে ফেলেন চিকিৎসক। তিনি সাত-আট বছর ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

উপকমিশনার আজিমুল হক বলেন, রানার বিরুদ্ধে শরীয়তপুর জেলার সখিপুর থানায় দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি পেশায় অটোরিকশাচালক। অটোরিকশা চালালেও তার মূল পেশা ইয়াবা কারবার। মূলত অটোরিকশা চালিয়ে তিনি ঢাকার বিভিন্ন স্থানে যাত্রী আনা-নেওয়ার পাশাপাশি ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার বাঁ হাতটি প্লাস্টিকের কৃত্রিম হাত। আর এ অবস্থা থাকার জন্য তেমন কেউ সন্দেহের চোখে দেখেনি। তিনি সবার সহানুভূতি পেয়েছেন।

আজিমুল হক বলেন, রানা বেশ কিছু দিন ধরে মিরপুর এলাকায় থাকেন। সাত দিন আগে তিনি বিয়ে করেন। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী তাকে তালাক দিয়েছেন। মঙ্গলবার রানা মিরপুর থেকে বাসে করে নতুন বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রামপুরা এলাকায় এসে বাস থেকে নেমে বউকে বসতে বলে ইয়াবা বেচতে গিয়ে হাতিরঝিল থানার পুলিশের হাতে গ্রেফতার হন রানা। তার সঙ্গে এ কাজে আর কেউ জড়িত আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।