শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:০১
শিরোনাম :
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ভরণপোষণ না দেওয়ায় ছেলে-পুত্রবধূ গ্রেফতার, মায়ের আবেদনে মুক্তি

ডেস্করিপোর্ট  ছেলে সরকারি চাকুরী করে। স্ত্রী-সন্তান নিয়ে সংসার পেতেছে। অসহায় মা। দেখার কেউ নেই তার। নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেন মা। সরকারি চাকুরে ওই ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেন পুলিশ। অতঃপর মায়ের আবেদনেই মুক্তি মিলেছে তাদের।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলা শহরের ব্যাপারীপাড়ায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, জেলা শহরের ব্যাপারীপাড়ার মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ দম্পতির ছেলে ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর (পরিদর্শক) সাইফুল্লাহ। দীর্ঘ দিন গর্ভধারিণী মাকে ভরণপোষণ দেন না। উল্টো মাকে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। মা জহুরা খাতুন অসহায় হয়ে পড়েন।

১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি (মা)। অভিযোগটির বিষয়ে নির্দেশনা চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত মায়ের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দেন।

ওসি আরও জানান, সেই মোতাবেক বুধবার (২৬ অক্টোবর) ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়।

বিকাল ৩টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জানান, মামলার বাদী মা জহুরা খাতুন আদালতে হাজির হয়ে গ্রেফতারকৃতদের মুক্তির জন্য আবেদন জানান। আদালত মায়ের আবেদন মঞ্জুর করেন এবং ছেলে শারীরিক প্রতিবন্ধী সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে জামিনে মুক্তি দেন। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।