শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

ডাকাতির চেষ্টাকালে অস্ত্র ও গুলিসহ ডাকাত সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  পাবনায় ডাকাতির চেষ্টাকালে মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (৫৫) নামে এক ডাকাতকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাত ৪টার দিকে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের চর শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিজাম উদ্দিন ওরফে মিজান বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের দড়িরচর গ্রামের আবু বকরের ছেলে।

আমিনপুর থানার ওসি মো. রওশন আলী জানান, ডাকাতির চেষ্টাকালে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ওই ডাকাতের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।