সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ছাত্রীকে বিয়ে করতে লিঙ্গ পরিবর্তন করে ছেলে হলেন শিক্ষক!

অনলাইন ডেস্ক  ছাত্রীকে বিয়ে করতে নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন এক স্কুল শিক্ষক। গত রোববার তিনি তার ছাত্রীকে বিয়েও করেছেন। ভারতের রাজস্থানে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মীরা নামে ভারতপুরের ওই নারী শরীরচর্চার শিক্ষক ছিলেন। তিনি কল্পনা ফৌজদার নামে তার এক ছাত্রীর প্রেমে পড়েন। শেষমেশ কল্পনাকে বিয়ে করার জন্য অপারেশনের মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন।

মীরা এখন নাম পরিবর্তন করে হয়েছেন আরভ কুন্তাল। তিনি সাংবাদিকদের বলেন, ভালোবাসায় সবকিছু ন্যায়সঙ্গত, তাই আমি আমার লিঙ্গ পরিবর্তন করেছি। স্কুলে শারীরিক শিক্ষার ক্লাসে কল্পনার সঙ্গে দেখা হয় মীরার। কল্পনা রাষ্ট্রীয় পর্যায়ে কাবাডি খেলেন এবং আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে খেলতে দুবাই যাওয়ার কথা আছে কল্পনার। স্কুলের মাঠে আলাপকালে আরভ কল্পনার প্রেমে পড়েন বলে জানান। সেইসঙ্গে তিনি সবসময় একজন ছেলে হতে চাইতেন।

আরভ বলেন, আমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছি কিন্তু সবসময় নিজেকে ছেলে ভাবতাম। আমি সবসময় আমার লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করতে চেয়েছিলাম। ২০১৯ সালের ডিসেম্বরে আমার প্রথম অস্ত্রোপচার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কল্পনাও অনেক দিন থেকে আরভের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন বলে জানান। এমনকি আরভের লিঙ্গ পরিবর্তনের আগেও কল্পনা তাকে বিয়ে করতে চাইতেন।

কল্পনা বলেন, শুরু থেকেই আমি তাকে ভালবাসতাম। এমনকি সে যখন সার্জারি করেনি, তখনই আমি তাকে বিয়ে করতে চাইতাম। তার সার্জারির সময় আমি একসঙ্গে যাই। ভারতে যদিও এমন বিয়ে বিরল, তবুও তাদের বাবা-মা মেনে নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।