সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আইএমএফের ঋণ নেব,তবে কঠিন শর্তে নয়: কাদের

ডেস্করিপোর্ট  সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ আমরা নেব। তবে কঠিন কোনো শর্তে ঋণ নেব না।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আইএমএফের কঠিন শর্তের বিষদ ব্যাখ্যা দেননি ওবায়দুল কাদের। এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অতীতে আইএমএফের ঋণের শর্ত সম্পর্কে আমাদের ধারণা আছে। দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো শর্ত আমরা মানব না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে ডলারসংকট রয়েছে। রিজার্ভে চাপ বাড়ছে। এ সময় আমাদের টাকা দরকার। ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। যেটি যৌক্তিক, সেটিই করা হবে।’