বুধবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বরিশালে চার ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা

ডেস্করিপোর্ট  বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্য দিবালোকে এক গৃহবধুর গলার চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়রা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, শনিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের অজিত হালদারের স্ত্রী চিনু বাড়ৈ চা’য়ের দোকানে বসা অবস্থায় মোটরসাইকেলে আগত তিন ছিনতাইকারী তার গলার স্বর্নের চেইন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে তিন জনকে আটক করে।

আটককৃতরা হলো কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের মাহাবুব খানের ছেলে আশিক খান, কালাচাঁদ খানের ছেলে সাব্বির খান ও গৌরনদী উপজেলার বাউরগাতী গ্রামের আবুতালেব শিকদারের ছেলে মাহাবুব শিকদার।

স্থানীয়রা ওই দিন সন্ধ্যায় আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করে। এদিকে ছিনতাইকারীদের কাছ থেকে স্বর্নের চেইন ক্রয়কারী ব্যবসায়ী ভুরঘাটা বন্দরের ইতি জুয়েলার্সের মালিক বিধান দত্তের ছেলে শিবনাথ দত্ত’কে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় চিনু বাড়ৈই বাদী হয়ে রবিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের রবিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।