শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

হিজলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ আহত ৩

ডেস্করিপোর্ট  বরিশালের হিজলা উপজেলার মূল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিশু ও মোটরসাইকেল চালক গুরুতর আহত।

রবিবার(১৩ নভেম্বর)সাড়ে তিনটার দিকে হিজলা মুলাদী মূল সড়কে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে সার্ভিস কর্মীরা আহত খুলনা গোবিন্দপুর এর শিরাজ হাওলাদারের শিশু পুত্র ইয়াকুব (৭) ও মোটরসাইকেল আরোহী খুলনা গোবিন্দপুর এলাকার সবুজ ভূঁইয়ার ছেলে তামিম (৮) ও চালক জুয়েলকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করা হয়।

গুরুতর আহত শিশু ইয়াকুব হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা সেবাচীমে প্রেরণ করে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় আহত শিশু ইয়াকুব এর মা তাকে নিয়ে পায়ে হেঁটে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে ফায়ার সার্বিক সংলগ্ন এলাকায় মোটরসাইকেল চালক জুয়েল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির গায়ে উঠিয়ে দেয়। ঘটনার স্থলেই শিশুটি অচেতন হয়ে পড়ে।

হিজলা ফায়ার সার্ভিস ইনচার্জ বঙ্কিমচন্দ্র দে বলেন মোটরসাইকেল চালক এতটাই বেপরোয়া ছিল যার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে পারেনি।

হিজলা থানার উপ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ‌।