শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৯
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে: প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে সম্ভাব্য বিশ্ব মন্দা মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে বলেছেন, প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করতে হবে। নিজেদের যেটি চাহিদা পূরণ করার নিজেরাই চেষ্টা করবেন। যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা আমাদের দেশে না পড়ে।

তিনি বলেন, যাদের জমি আছে, তাদের প্রত্যেককে নিজ নিজ জমিতে কিছু না কিছু উৎপাদন করতে হবে।

সরকারপ্রধান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশের উন্নয়নের গতিও ‘দুর্ভাগ্যজনকভাবে’ ধীর হয়ে গেছে।
একদিকে করোনাভাইরাসের অভিঘাত, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশন, কাউন্টার স্যাংশন। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কিন্তু এই মন্দা মোকাবিলার জন্য এখন থেকে আমাদেরও প্রস্তুতি নিতে হবে।

সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের এই অপ্রতিরোধ্য গতিতে অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এগিয়ে যাব।