শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৩
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

ফ্রিজে সংরক্ষণ করা মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করতেন তিনি

ডেস্করিপোর্ট  আগৈলঝাড়া উপজেলায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে টাটকা বলে বিক্রির অপরাধে বাদল সরদার নামে একজনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। বাদল সরদার গৌরনদী পৌরসভা লাখেরাজ কসবা এলাকার বাসিন্দা। দুপুরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ সকালে বাজারে এসে পুরোনো মাংসে রক্ত মেশাচ্ছিলেন বাদল।

বিষয়টি স্থানীয়রা দেখে মোবাইল ফোনে আমাকে অবহিত করেন। তাৎক্ষণিক ওই বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে বাদলকে আটক করে কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর আদালত বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরনো মাংস তাজা করতে রক্ত মেশাচ্ছিলেন বলে স্বীকার করেন। এই অপরাধে তাকে একমাসের কারাদণ্ড দিয়ে আগৈলঝাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়। সেখান থেকে দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’