সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে ৩ দিন ব্যাপী ছাগল পালনে টিকা ও নিরাপদ ডেলিভারি সংক্রান্ত প্রশিক্ষন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ এর উদ্যোগে ট্রেনিং পুল গঠন করে বরিশালে তিন দিন ব্যাপি ছাগল পালনে টিকা, কৃমিনাশক, নিরাপদ ডেলিভারি, কাস্ট্রেশন সংক্রান্ত “প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“পুলের সদস্যদের জন্য এই প্রশিক্ষনে অংশ নেয় বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রসুলপুর ও মোহাম্মাদপুর এলাকার পুল এর উপকারভোগী। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ এর ভেটনারি সার্জন এস এম নিজামুর রহমান এবং অন্যান্য কারিগরি সহায়তার জন্য উপস্থিত ছিলেন ডা: প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা প্রানী সম্পদ অফিসার, জহির উদ্দিন আহম্মেদ, শহর সমাজসেবা অফিসার, বরিশাল। অনুষ্ঠানে সন্দীপ মন্ডল, এডভাইজর, জিআইজেড উপস্থিত ছিলেন। জিআইজেড এর আর্থিক ও কারিগরি সহায়তা সেইন্ট-বাংলাদেশ (UMIMCC-II) প্রকল্পটি বাস্তবায়ন করেন।

প্রশিক্ষন শেষে পুলের সদস্যদের মাঝে প্রাথমিক চিকিৎসার জন্য ফাস্ট এইড টুল বক্স প্রদান করা হয়।