শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৩
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে উড়ে গেছে বাংলাদেশি যুবকের পা

ডেস্করিপোর্ট  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের জামছড়ি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে জামছড়ি ৯নং ওয়ার্ডের ৪৬-৪৭ সীমান্ত পিলার দিয়ে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া হাজিপাড়ার আব্দুল হাকিমের ছেলে মো. বেলাল (৩৭) মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে গিয়ে গরু আনতে গেলে মাটির ভেতরে পুতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মক আহত হন।

পরে আহত বেলালকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে চোরাই পথে সস্তা দামে গরু আনতে গিয়ে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এখনও।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।