শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৯
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

২৭ কেজি গাঁজাসহ নৌকা উদ্ধার

ডেস্করিপোর্ট  কুড়িগ্রামে নিয়মিত মাদক বিরোধী অভিযানের সময় নৌকাসহ ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) ভোরে ফুলবাড়ি উপজেলার ধরলা নদীর সোনাই কাজী খেয়ার ঘাটে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও নৌকার মালিক পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) সারওয়ার পারভেজ সাংবাদিকদের জানান, আজ ভোর আনুমানিক ৫টার সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইকাজী গ্রামস্থ ধরলা নদীর ফাড়িঘাট থেকে প্লাস্টিক দিয়ে ৫টি প্যাকেট বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ২৭ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি নৌকা ও ১টি শ্যালো মেশিন, নৌকায় থাকা ৩টি মাছ ধরার জাল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এই ঘটনায় নৌকার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, মাদক কারবারি অত্যন্ত চতুরতার সাথে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের মাদক পাচারের পরিকল্পনা নষ্ট করে দেয়া হয়েছে। এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।’