বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৮:২৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন। সেখানে তিনি তার চোখ পরীক্ষা করিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যান তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

পরে হাসপাতাল ত্যাগ করার সময় বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালের চিকিৎসা বিষয়ক খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।