বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

পটু্য়াখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  পটু্য়াখালীর দশমিনায় পপি বেগম (২৫) নামে এক গৃহবধূ গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
বুধবার রাতে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরশাহজালালে এ ঘটনা ঘটে।

নিহত পপি ওই এলাকার কাইয়ুম হোসেন মৃধার স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য সহিদুল বলেন, উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরশাহজালালের কাইয়ুম হোসেন মৃধার স্ত্রী পপি বেগমের সঙ্গে তার দেবর ইমাম হোসেনের প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এ নিয়ে তাদের পরিবারে বেশ অশান্তি ছিল। ঘটনার দিন পপি শ্বশুরবাড়ি এলাকার একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয় জানার জন্য পরিবারের নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

দশমিনা হাসপাতালের চিকিৎসক মো. আলভি বলেন, গলায় ফাঁস দেওয়া গৃহবধূকে মৃত অবস্থায় দশমিনা হাসপাতালে আনা হয়েছিল।

দশমিনা থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, লাশ সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।