বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৩৩
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে দুই প্রতিষ্ঠানকে বিসিসির জরিমানা

ডেস্করিপোর্ট  ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করেছে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সুপারিনটেন্ডেন্টের অতিরিক্ত দায়িত্বে প্রধান কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন জানান, নগরীর ৩০টি ওয়ার্ডভুক্ত এলাকায় ব্যবসা করতে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহন করা বাধ্যতামূলক। বাধ্যবাধকতা উপেক্ষা করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। কেউ কেউ করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স গ্রহন করে বছরের পর বছর তা নবায়ন করছে না। এ ধরনের অভিযুক্তদের বিরুদ্ধে সিটি করপোরেশন অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার অভিযানের প্রথম দিন বিসিসি’র ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে নগরীর বাকলার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং একই অপরাধে আরেকটিকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় লাইসেন্স নবায়ন না থাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান মালিককে সর্তক করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে তাদের লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।