বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৪৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

ডেস্করিপোর্ট  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে, ডিসেম্বরে খেলা হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিন বলেন, আপনারা সমাবেশ করবেন সুশৃংখলভাবে, মারামারি নয়। তবে আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কিনা সেটা সময় বলে দেবে।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গত পরশু বিআরটিসি বাস মতিঝিলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানান দিয়েছে যে, আবার তারা ফিরে আসছে। খেলা হবে আর আমাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখবে আর ললিপপ খাবে তা হবে না। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারা দেবে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারাদেশে ইউনিয়ন গ্রাম পাড়া-মহল্লায় পাহারা থাকবে।