বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

পিরোজপুরে অস্ত্রসহ দুই ডাকাত আটক

ডেস্করিপোর্ট  পিরোজপুরের নাজিরপুরে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের এক নারী সদস্যসহ দুই জনকে আটক করেছেন থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৩টি রাম দাও, একটি চাঁইনিজ কুড়াল, দুটি ম্মার্ট ফোন ও ১০টি সিমকার্ড উদ্ধার করা হয়। শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়ার চালিতাবাড়ি এলাকার রাসেল হাওলাদার (২২) ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চকরপাড়া গ্রামের রমজান শিকদারের স্ত্রী রেশমা বেগম (২০)।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির আটকের তথ্য নিশ্চিত করে জানান, মাদারীপুর থেকে আসা একটি ডাকাত দল আটককৃতদের সহযোগিতায় গত কয়েকদিন ধরে নাজিরপুরের বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু থানা পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা ব্যর্থ হয়।

গত বুধবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের আলাউদ্দিনের ভাড়া দেয়া বাড়িতে বসে গোপালগঞ্জের রমজান ও মাদারীপুরের ফরিদের নেতৃত্বে ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতি চলছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়।

এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে যায়। আন্ত:জেলা ডাকাত দলের রমজান ও ফরিদ এলাকায় ডাকাতির উদ্দেশে ওই বাড়িতে ভাড়ায় থাকতো। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানা যায়।