সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চীন-রাশিয়াকে টেক্কা দেবে মার্কিন বোমারু বি-২১

ডেস্করিপোর্ট  চীন ও রাশিয়ার যুদ্ধবিমানকে টেক্কা দিতে অত্যাধুনিক পারমাণবিক বোমা বহনকারী জঙ্গিবিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন শুক্রবার নতুন এ বি-২১ বোমারু বিমান উন্মোচন করেছে। খবর আরব নিউজের।

গত ৩০ বছর ধরে যেসব বোমারু বিমান বানানো হয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান এটি।

বি-২১ বিমানের সবগুলো কারিগরি দিকই আপগ্রেড করা হয়েছে অন্যসব যুদ্ধবিমান থেকে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে আছে, বি-১ লেঞ্ঝার, বি-২ স্পিরিট ও বি-৫২ বোমারু বিমান। এগুলোর চেয়ে অত্যাধুনিক এবং রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের অবস্থানে দ্রুত হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্রের নতুন বোমারু বিমান বি-২১।