শুক্রবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৫২
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

হুমকি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না: কাদের

ডেস্করিপোর্ট  বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জিয়াউর রহমান ১৫ আগষ্টের মাস্টার মাইন্ড, তার ছেলে হাওয়া ভবনের যুবরাজ, ২১ আগষ্টের প্রধান নায়ক। হুমকি দিয়ে এই সরকারের পতন ঘটানো যাবে না। আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে এই ডিসেম্বর বিজয়ের মাসে। আন্দোলন হলে রাজপথ, জনপথ, শহর, পাড়া-মহল্লা ইউনিয়ন ও জেলা পর্যায়ে নেতা-কর্মীরা অবস্থান নেবে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ডাক দিয়ে যাবেন, মহাসমাবেশ কাকে বলে চট্রগ্রামে বুঝিয়ে দেবে।

শনিবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে, জনসমাগম নেই। মাঠ ফাঁকা। আর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জনতার ঢল। তিল ধারণের ঠাঁয় নেই। ময়মনসিংহ আজ মিছিলের নগরী। ময়মনসিংহ আজ বঙ্গবন্ধুর সৈনিকদের নগরী। ময়মনসিংহ আজ মুক্তিযুদ্ধের চেতনার নগরী।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, দলের যুগ্ন সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এডভোকেট মোসলেম উদ্দিন এমপি, হাফেজ রুহুল আমীন মাদানী এমপি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে সম্মেলনকে সফল করতে সকাল থেকেই নেতা-কর্মীরা ব্যানার, ফেষ্টুন ও মিছিল নিয়ে দলে দলে সভাস্থলে যোগ দেন। বেলা ১২টায় সম্মেলন স্থল জনসমুদ্রে পরিণত হয়।