শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে গভীর নিম্নচাপে

ডেস্করিপোর্ট  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৫ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানায়, এটি আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী তিনদিনের মধ্যে কমতে পারে দেশের তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি।

অন্যদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর দিনের শেষ দিকে লঘুচাটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৭ ডিসেম্বর এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে নাম হবে ম্যানদৌস।

এটি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সবশেষ পূর্বাভাস অনুসারে ভারতের সর্ব দক্ষিণ রাজ্যে স্থল ভাগে আঘাত হানার সম্ভাবনা নির্দেশ করতেছে।

সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি অনেক দক্ষিণে সরে যাওয়ার কারণে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পরার সম্ভাবনা দেখা যাচ্ছে না।