বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:০৯
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছেন মেসি

অনলাইন ডেস্ক  আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অনুঘটকের ভূমিকা পালন করেছে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। এবার তাকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন এ ফুটবল তারকা।

এল ফিয়ানসিয়েরোর বরাত দিয়ে ব্রিটেনের দ্য সান প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির ১০০০ পেসোর নোটে থাকবে মেসির ছবি।

মূলত দেশটির ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতে চায়। আর সে জন্যই ব্যাংক নোটে রাখতে চাচ্ছে মেসির ছবি।

জানা গেছে, ১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরা একটি ছবি। সেখানে থাকবে মেসির স্বাক্ষরও। তার নিচে লেখা থাকবে ‘কাতার-২০২২’ এবং লিওনেল মেসির নাম। অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উল্লাস করা দলগত ছবি।

প্রসঙ্গত, আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পালা ঘুচিয়েছেন লিওনেল মেসি। তার জাদুকরী পায়ের ছোঁয়ায় তিন যুগ পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। সোমবার রাতে দেশে ফিরে মেসি-ডি মারিয়ারা পেয়েছেন রাজকীয় বরণ। আনন্দে ভাসছে গোটা দেশ।