মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৮:২৫
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

ফখরুল-আব্বাসের জামিন স্থগিত, শুনানি ৮ জানুয়ারি

ডেস্করিপোর্ট  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে আগামী ৮ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য্য করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার বিএনপির এই দুই নেতাকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচার মো. রিয়াজউদ্দিন খানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার পর গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঢাকা বিভাগীয় সমাবেশের ১ দিন আগে গত ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে বিএনপির মহসচিব মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাসকে বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে কারাগারে পাঠানো হয়।