বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:৩১
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ নেতা

ডেস্করিপোর্ট  ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে আটজন নেতা আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে।

এ ঘটনায় আহতরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিকুল ইসলাম বাধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. জসিম উদ্দিন, বিএমএ ইসি মেম্বার মো. জাবেদ ও সাবরিনা চৌধুরী নামের এক নারী নেত্রী।

এদিকে, মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক ভিডিওতে দেখা গেছে, ভেঙে পড়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।