বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

সিলেট বিমানবন্দরে বিমানের চাকা ফেটে যাওয়ায় রানওয়ে বন্ধ

ডেস্করিপোর্ট  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে রানওয়ে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন। বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ।

তিনি বলেন, ‘চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বিঘ্নিত হয়েছে। ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো যাত্রী হতাহত হননি বলে জা‌নিয়েছে। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট‌টি সরিয়ে নেওয়া হলে সে‌টি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের না‌মিয়ে চাকা প‌রিবর্তনের কাজ করা হচ্ছে।’