বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:১৪
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো সিরিয়া ও তুরস্ক

অনলাইন ডেস্ক  শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠেছে সিরিয়া ও তুরস্ক। সোমবার ভোররাত ৪ টায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৫৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ভূমিকম্পে ধ্বংসযঞ্জের সৃষ্টি হয়েছে প্রতিবেশি দেশ তুরস্ক ও সিরিয়া। ভবনগুলো ধসে গেছে। লোকজন টের পাওয়ার পরই ছোটাছুটি শুরু করে দেয়।

গত ৮০ বছর তুরস্ক এমন ভূ-কম্পন দেখেনি। তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত ২০টি আফটার শক অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৬। তুরস্কের গাজিয়ানটেপ শহর থেকে ৯০ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ভূমিকম্প আশপাশের দেশগুলোতে, বিশেষ করে লেবানন, সাইপ্রাস, ইসরাইল, ইতালিতে অনুভূত হয়েছে। বিবিসি বলছে, ইতালিতে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পের সময় প্রবল ঝাঁকুনি ছিল। বহুতল ভবনগুলো ঝাঁকুনিতে হেলে পড়ে।

তুরস্কের দিয়ারবাকির শহরের এক বাড়িতে ভূমিকম্পের সময় ধারণ করা এই ভিডিও প্রকাশ করেছে রয়টার্স।