সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইউক্রেনকে আয়রন ডোম দিচ্ছে ইসরাইল!

অনলাইন ডেস্ক  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দেওয়া যায় কিনা, তার সম্ভাব্যতা ক্ষতিয়ে দেখছে তার দেশ। আয়রন ডোম ইসরাইলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইয়েনি শাফাক জানিয়েছে, ফরাসি চ্যানেল এলসিএল-কে দেওয়া সাক্ষাৎকারে রোববার নেতানিয়াহু এ কথা জানান।

তিনি বলেন, ‘পূর্ববর্তী সরকার প্রত্যাখ্যান করলেও ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি আমরা বিবেচানা করেছি। আমি বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করেছি এবং এ বিষয়ে যতটা বলা দরকার ততটাই বলেছি।’

তবে বিষয়টি নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে এবং অত্র অঞ্চলে ইসরাইলের স্বার্থ দেখতে হবে। সম্ভবত অন্যান্য ক্ষেত্রে ইসরাইলি অবদান থাকবে, বলেন নেতানিয়াহু।

ইসরাইলের নতুন সরকারের প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে আরও বলেন, ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে আসছে ইসরাইল। সেইসঙ্গে দেশটির শরণার্থীদের একটা বড় অংশকে গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, নেতানিয়াহু তার নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করবেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। একইসঙ্গে কিয়েভকে প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য করছে দেশগুলো। কিন্তু ঘনিষ্ঠ মার্কিন মিত্র ইসরাইল সরাসরি কোনো পক্ষে অংশ না নিয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে।

এর আগে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ইঙ্গিত দেন নেতানিয়াহু। পরে তার এ বক্তব্যকে কেন্দ্র করে ইসরাইলকে কৌশলে সতর্ক করে রাশিয়া।