বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

তুরস্কে ভূমিকম্প: ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১০ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক  তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ১ থেকে ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। এদিকে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএসজিএসের এমন অনুমান দুর্যোগকবলিত অঞ্চল, সেখানকার জনসংখ্যা, অবকাঠামোগত দুর্বলতাসহ বিভিন্ন বিষয়ের ওপর করা হয়। সংস্থাটির ধারণা, এ ভূমিকম্পে তুরস্কে ১ থেকে ১০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হতে পারে।

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে দেশ দুটিতে এখন পর্যন্ত ৬৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।