বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১১:২৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

ডেস্করিপোর্ট  ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ থেকে একটি উদ্ধারকারী দল যাচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দলটি বুধবার তুরস্ক যাবে। প্রাথমিকভাবে ১০ জনের দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এ কথা বলেন।

সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এতে সিরিয়া ও তুরস্কে এখন পর্যন্ত চার হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বাড়বে।

১৯৯৯ সালে তুরস্কের ইজমিত ও ইস্তানবুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।

সোমবার ভূমিকম্পের পর পরই বিভিন্ন দেশ ও সংস্থা তুরস্ক ও সিরিয়ায় সহযোগিতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।