বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৩:০৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বাঁশি বাজিয়ে পতাকা উড়িয়ে রেলপথ নির্মাণের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রেলপথ নির্মাণের কাজ বাঁশি বাজিয়ে পতাকা উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পদ্মা নদীর তীরে নবনির্মিত রূপপুর স্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এর উদ্বোধন করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, এই রেলপথের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি, মালামাল ছাড়াও ঈশ্বরদী ইপিজেডের প্রস্তুতকৃত মালামাল কন্টেইনারের মাধ্যমে কম খরচে, কম সময়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষ পণ্যবাহী ট্রেনে সহজে মালপত্র আনা-নেওয়া করতে পারবে। এতে ব্যবসা ও বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে, জাগরিত হবে ঈশ্বরদীসহ উত্তরাঞ্চলের অর্থনীতি।

ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রেলপথের প্রকল্প পরিচালক এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক বলেন, এ রেলপথ নির্মাণের ফলে শুধু রূপপুর প্রকল্পেরই নয় ঈশ্বরদী ইপিজেডের প্রস্তুতকৃত মালামাল কন্টেইনারের মাধ্যমে কম খরচে, কম সময়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোতে নব দিগন্তের সূচনা সৃষ্টি হয়েছে। ৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রেললাইন প্রকল্পটি আলোর মুখ দেখবে।

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপত্বিতে উদ্বোধর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফর রহমান, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেন হোসেন, পাবনার পুলিশ সুপার মুন্সি আকবর আলী, রেলের পুলিশ সুপার শাহাব উদ্দিন, ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, রেলওয়ে পাকশী ডিআরএম শাহ সূফী নূর মোহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা, পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।