বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৪:২১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

পলা হার্ডের প্রেমে পড়েছেন বিল গেটস

অনলাইন ডেস্ক  ৬৭ বছর বয়সী বিল গেটস নতুন করে প্রেমে পড়েছেন ৬০ বছর বয়সী পলা হার্ডের সঙ্গে। এমন তথ্য প্রকাশ করেছে ডেইলি-মেইল ডটকম। পলা ওরাকলের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক হার্ডের স্ত্রী ছিলেন। মার্ক হার্ড ২০১৯ সালে ৬২ বছর বয়সে ক্যান্সারে মারা যান। বিল-পলা জুটির একজন ঘনিষ্ঠ বন্ধু ডেইলি-মেইল ডটকমকে বলেন, ‘তারা অবিচ্ছেদ্য’।

তিনি আরও বলেন, ‘তারা এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে আছে এবং পলাকে সর্বদা একজন ‘রহস্যময়ী নারী’ হিসেবে ধরা হয়, তবে এটি তাদের পরিচিতদের কাছে কোনো রহস্য নয় যে তারা একটি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছে।’ একসময় টেক এক্সিকিউটিভ, পলা এখন একজন ইভেন্ট প্ল্যানার এবং সংগঠক।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী বিল গেটসে মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রায় দুই বছর পর বিল গেটসের নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ হয়েছে । বিল ও পলাকে সম্প্রতি মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক ফাইনালে সামনের সারিতে বসে থাকতে দেখা গেছে।