বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১৫
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মাসের বেতন দেবেন তাইওয়ানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  তুরস্কের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় নিজেদের এক মাসের বেতন দান করার ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সাইয়ের এক মাসের বেতন ৪ লাখ তাইওয়ানিজ ডলার, যা ১৩ হাজার ৩০০ মার্কিন ডলারের সমান। বাংলাদেশি টাকায় তা প্রায় ১৪ লাখ ১৭ হাজার টাকা। এছাড়া আঙ্কারায় এরই মধ্যে সাই ও লাইয়ের বেতন ছাড়াও কিছু ত্রাণ পাঠিয়েছে তাইপে।

দেশ পুনর্গঠনে তাইওয়ানের এ সহযোগিতা তুরস্কের কাজে লাগবে বলে আশা করছেন তারা। আগামী বছর হতে যাওয়া তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে সাই ও লাই দুই জনেরই। নির্বাচনের আগে তাদের এমন মানবিক সিদ্ধান্ত জনমনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি অনেকের।

তুরস্কের ভূমিকম্প দুর্গতদের ২০ লাখ ডলারের ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়েছে স্বায়ত্তশাসিত দ্বীপটি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের উদ্ধারে চলা কার্যক্রমে সহায়তায় করতে দুইটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে তারা।