বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৫৮
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

আড়াইহাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও পুলিশ সদস্যদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ ৮-১০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম শিকারী বলেন, পাঁচরুখীতে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি পদযাত্রা চলাকালে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

তিনি আরো জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছুড়লে আমাদের ছাত্রদল নেতা নাহিদের শরীরে ছিটা-গুলি এসে লাগে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনপির নেতা-কর্মীরা পাঁচরুখী মহাসড়কে অবস্থান করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের সরে যেতে বললেও তারা রাস্তা ছাড়েনি। এক পর্যায়ে আমরা তাদের রাস্তা থেকে তুলে দেই। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরো জানান, ঘটনার সময় পুলিশ ৪০ রাউন্ড গুলি ও ৩টি টিয়ার শেল নিক্ষেপ করেন। আমাদের ৩ পুলিশ সদস্য আহত হন।